মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আনন্দমোহন কলেজ থেকে বোরকা পরিহিত যুবক আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৫৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে বোরকা পরা এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

তার নাম মাহমুদুল হাসান (২৮)। তার বাড়ি শেরপুর জেলায়। জামালপুরের আইবিএ কলেজে করণিক পদে চাকরি করেন তিনি।

কলেজ সূত্রে জানা গেছে, বোরকা পরে পুরুষের বাথরুম থেকে এক নারীকে বের হতে দেখে সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের। পরে তাকে আকট করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে দেখেন বোরকা পরিহিত ওই ব্যক্তি নারী নয়, পুরুষ।

মাহমুদুলকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করেন মাহমুদুল হাসান ও জুলেখা খাতুন (২৫)। পরে ভালোভাবেই চলছিলো তাদের সংসার। কিন্তু হঠাৎ একটি মোবাইল ফোন কলের কারণে জুলেখাকে সন্দেহ করা শুরু করেন মাহমুদুল।

জানা গেছে, সোমবার স্ত্রীর অনার্স মৌখিক পরীক্ষা থাকায় একসঙ্গে ট্রেন চেপে জামালপুর থেকে ময়মনসিংহ শহরে আসেন তারা। পরে রিকশায় করে স্ত্রীকে কলেজ গেটে নামিয়ে দেন তিনি। এরপর স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে বাইরের দোকান থেকে বোরকা কিনে এনে কলেজে প্রবেশ করেন মাহমুদুল।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, স্ত্রী কি করছে সেটা জানতে বোরকা পরে ছদ্মবেশে কলেজে প্রবেশের ঘটনাটি আমাদের কাছে স্বীকার করেছেন মাহমুদুল হাসান। এরপরও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথা বলা হচ্ছে জুলেখা খাতুনের সঙ্গেও। তাদের অভিভাবকদের ডেকে এনে তাদের সঙ্গেও কথা বলা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com