সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

মনোনয়ন পেলেন সৈয়দ আশরাফের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৯১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শনিবার (২৬ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ছয়জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। আবেদনপত্র সংগ্রহ করেন সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। আশরাফের ভাই বোন মিলিয়ে একই পরিবারের দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জানা গেছে, সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সদস্য ছাড়াও কিশোরগঞ্জে-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আজিজুল হক, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ পাঠাগার সম্পাদক এম এ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান হুমায়ুন।

জানা গেছে, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দেশে এমবিবিএস শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনে দীর্ঘ দিন বিদেশে অবস্থান করেন। ছাত্র জীবনে ছাত্রলীগের সাধারণ সদস্য হিসেবে থাকলেও বর্তমানে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com