রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরটিভি’র দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি :
আরটিভি’র দু্ই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মন হামলার শিকার হয়েছেন । আরটিভি’র এই দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে আজ শুক্রবার সকালে নরসুন্দা লেক সিটি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ আরটিভি’র জেলা প্রতিনিধি আ.ন.ম তানভীর হায়দারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজন, ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক, পাকুন্দিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীন, সিএনএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর প্রমুখ । মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com