স্ত্রীর পরকিয়ার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের নন্দনকানন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করেছেন ।
এরআগে বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় আত্মহত্যা করেন ডা. মোস্তফা আকাশ আত্মহত্যার আগে ওই চিকিৎসক তার ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিভিন্নজনের আপত্তিকর ছবি ও চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে লিখেন ‘তোমার প্রেমিকদের নিয়ে ভালো থেকো’।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সিএমপি জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়।