বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কটিয়াদীতে গ্রন্থাগার আন্দোলন ‘দীপশিখা’র শুভ সূচনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০১ বার পড়া হয়েছে

‘একটি গ্রাম, একটি গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কটিয়াদীতে গ্রন্থাগার আন্দোলন দীপশিখা’র শুভ সূচনা হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে দীপশিখা গ্রন্থাগার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আন্দোলনের শুভ সূচনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন।

কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগারের উপদেষ্টা আবদুর রহমান রুমী’র সভাপতিত্বে এবং দীপশিখা গ্রন্থাগারের সভাপতি বদরুল আলম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও জেলা সরকারি গনগ্রন্থাগারের গ্রন্থাগারিক আজিজুল হক সুমন।

এতে অন্যদের মধ্যে আবুল কাসেম কাজী, রুহুল আমিন রাজু, রফিকুল হায়দার টিটু, রাজীব সরকার পলাশ, এসডি সজিব প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফেকামারা গ্রাম থেকে যে আন্দোলনের শুভ সূচনা করা হয়েছে তা প্রথমে এই উপজেলার প্রতিটি গ্রামে একটি গ্রন্থাগার গড়ে তোলা এবং তা পর্যায়ক্রমে জেলা তথা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে একটি করে গ্রন্থাগার গড়ে তুলে ছাত্র-ছাত্রী তথা এলাকার সাধারণ মানুষের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। এর মাধ্যমে যুব সামাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সমাজের নানা অনিয়ম দুর্নীতির কড়াল গ্রাস থেকে মুক্ত করে একটি টেকসই উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে দীপশিখা গ্রন্থাগারের একটি বিরল সংগ্রহ শ্রী কেদারনাথ মজুমদার রচিত ১৯০৬ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের ইতিহাস’ নামক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com