বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, বাড়িঘর ভাঙচুর ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ

নিকলীতে নৌ-ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে এক জলদস্যু সর্দার আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১২৫৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ধনু নদীতে ডাকাতি পালানোর সময় এক জলদস্যু সর্দারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাতিরচর ইউনিয়নের জনতা। আটককৃত ডাকাত সর্দার মিঠামইন উপজেলার উল্লা গ্রামের জজ মিয়ার ছেলে জাকির হোসেন (২৭)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার সময় ইঞ্জিন চালিত নৌকা যোগে ১০-১৫ জনের একটি ডাকাত দল উপজেলার সিংপুর ধনু নদীতে কয়েকটি নৌকায় ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ডাকাতদের ধরার জন্য নৌকা নিয়ে পিছু ধাওয়া করে। এ সময় ডাকাতরা ঘোড়াউত্রা নদী দিয়ে ছাতিরচরের দিকে ইঞ্জিন চালিত নৌকা যোগে চলে যায়। পরে নিকলী থানার পুলিশকে খবর জানালে পুলিশ ছাতিরচর ইউনিয়নে খবর দিলে ছাতিরচর ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মাইক নিয়ে ডাকাতের খবর ঘোষণা করলে ছাতিরচরের লোকজন একত্রিত হয়ে নৌকা নিয়ে ঘোড়াউত্রা নদীতে বেড়িকেট দেয়। পরে ডাকাত দলটি ঘোড়াউত্রা নদীর পশ্চিমপাড়ে ভুট্ট্রা ক্ষেতে ডুকে পড়ে। জনতা ভুট্ট্রা ক্ষেত থেকে ডাকাত সর্দার জাকির হোসেনকে আটক করে গণধোলাই দেয়। অন্য ডাকাতরা অন্ধকারে পালিয়ে যায়। পরে শুক্রবার ভোরে ডাকাত সর্দার জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ডাকাতির জন্য ব্যবহৃত ইনঞ্জিন চালিত নৌকাটি আটক করা হয়। ডাকাত সর্দার জাকির হোসেনকে থানায় জিজ্ঞাসাবাদ করলে, সে বলে তার দলের সবাই মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য। নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ বলেন, ওই ডাকাত দলটি গত দুই মাসে নিকলীর নৌ পথে প্রায় ২০-২৫ টি ডাকাতি করেছে।
নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: নাছির উদ্দিন ভূইয়া জানান, পুলিশের নেতৃত্বে ও স্থানীয় জনগণের সহায়তায় আটককৃত ডাকাত সর্দার জাকির হোসেনকে পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে নিকলী থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com