শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

ভৈরবে র‌্যাবের পৃথক অভিযানে বাক প্রতিবন্ধি ধষর্ণকারী ও পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিতরণকারীসহ আটক দুই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩৭ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরের মাধবদী থেকে ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের সদস্য রুহুল আমিন ওরফে রাকু কে নিজ বাড়ী থেকে এবং পৃথক আরেক অভিযানে একই জেলার বাজিতপুর উপজেলার বালিগাঁও গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ৭ম শ্রেণীতে পড়–য়া বাক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের মামলায় পলাতক আসামি অন্তর আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। প্রতারক চক্রের সদস্য আটককৃত রুহুল আমীন ওরফে রাকু (১৭) মধাবদীর ধনু মিয়ার পুত্র এবং ধর্ষণকারী অন্তর আলী (১৬) বালিগাঁও এর আহমেদ আলীর ছেলে ।

গোপন সংবাদেও ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্তি পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের আজ দুপুরে ভৈরব র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com