সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

নিকলীতে ১১০ পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৫৬৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলীতে ১১০ পিস ইয়াবা ও ১০০ পুড়িয়া গাঁজাসহ মোঃ ফরমান (৪৫) , মোঃ রুমান মিয়া(৩৫)ও মিশু মিয়া (৪৪) নামে তিনজন ইয়াবা ও গাজাঁ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
সোমবার (৪মার্চ) রাত সাড়ে ১১টায় নিকলী উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের শহরমুলের কাছে ইয়াবা বিক্রির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরমান কারপাশা গ্রামের মাসুদ আলী মান্সীর ছেলে , রুমান মিয়া শহরমুল গ্রামের জিন্নত আলীর ছেলে ও মিশু মিয়া একই গ্রামের রশিদ ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ নাছির উদ্দিন ভূইয়া বলেন, গ্রেপ্তারকৃত দুইজনই দীর্ঘদিন ধরে কারপাশা ইউনিয়নে ইয়াবা,দেশীয় তৈরী মদ গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪মার্চ) রাতে নিকলী উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের শহরমুলের কাছে ইয়াবা বিক্রির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ১০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
এব্যাপারে সোমবার রাতেই তিনজনের নামে নিকলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com