মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা হোসেনপুরে আঞ্চলিক সড়কে ৩০ ফুট গর্ত, ইউএনওর নির্দেশে জরুরি মেরামত শুরু নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে আহত, শিক্ষার্থীর মা আটক পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাকৃবিতে কৃষি বিতর্ক উৎসব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৬০১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় কৃষি বিতর্ক উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। দ্বিতীয়বারের মত কৃষি বিতর্কের আয়োজন করেছে বাকৃবি ডিবেটিং সংঘ।

এবারের বিতর্ক উৎসবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি বিশ্ববিদ্যালয় থেকে ২০টি দল অংশ নিচ্ছে। আগামী ৯ মার্চ সন্ধ্যায় কৃষি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। স্বাগত বক্তব্য রাখেন ডিবেটিং সংঘের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ড. আলেয়া ফেরদৌসী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডিবেটিং সংঘের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com