রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গ্রহণযোগ্য আইনানুগ নির্বাচন অনুষ্ঠানে ব্যত্যয় ঘটলে কঠোরতম ব্যবস্থা-কিশোরগঞ্জে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৫৫৭ বার পড়া হয়েছে

 

মো: আবদুল্লাহ আল মামুন:

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। উপজেলা নির্বাচনে কাউকে কোনো রকমের ভয়ভীতি দেখানোর সুযোগ নেই। কেউ বাধা দিতে পারবে না। তাই আগামী ২৪ মার্চ কিশোরগঞ্জের ১৩টি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিটি ভোটারকে কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করতে পারবে।
এসময় তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, গ্রহণযোগ্য আইনানুগ নির্বাচন অনুষ্ঠানে কোনরকম ব্যত্যয় ঘটলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে সতর্ক করে তিনি বলেন, ইতিপূর্বে ব্যত্যয় ঘটায় কিছু অফিসারকে জেলে যেতে হয়েছে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে উপজেলা নির্বাচনে জেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।


নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আরো বলেন, নির্বাচনে সব দল না আসা অনাকাঙ্খিত। ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ভাল প্রতিনিধি মনোনয়ন দিলে এবং জনগণকে উৎসাহিত করলে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়বে।
এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মো. আক্তার জামীল, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com