রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দুই মসজিদে হামলায় ৪০ জন নিহত: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৫০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন বলেছেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন আল-নূর মসজিদে ও অন্য ১০ জন লিনউড মসজিদে নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউড মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনার বিষয়ে ওয়েলিংটন থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এটিকে ‘সন্ত্রাসী’ হামলা উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এই হামলায় আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহডার্ন বলেন, আমরা বহুত্ববাদে বিশ্বাস করি ও দয়ালু বলেই আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ক্রাইস্টচার্চে হামলার পর প্রথম সংবাদ সম্মেলনে এই ঘটনাকে নিউজিল্যান্ডের একটি কালো দিন হিসেবে বর্ণনা করেন তিনি।
তিনি বলেন, একাধিক জায়গায় চলমান হামলার ঘটনা মোকাবেলা করছি আমরা। তিনি বলেন, এটা নিউজিল্যান্ডের অন্যতম কালো দিন। এদিকে পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন, ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার পর তিনজন পুরুষ ও একজন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com