মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ভৈরবে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫২৫ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না-এই স্লোগানকে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জের ভৈরবে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন হয়েছে। শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে ওই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ফিরে আসে। শোভাযাত্রায় সম্মানীত অতিথিরা ছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, মৎস্যচাষী, ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদ।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, গজারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার গোলাপ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, মৎস্য চাষী হিরণ চন্দ্র দাস ও মৎস্য ব্যবসায়ী মো: আবুল বাশার প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা, জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল করতে সকলের সহায়তা কামনা করেন। বিশেষ করে মৎস্যজীবিদের সহায়তা কামনা করেন আলোচকরা। এ সময় তারা জাটকাসহ সকল প্রকার দেশীয় মাছের বংশবৃদ্ধি এবং অবাধ বিচরণ স্বাভাবিক রাখতে কারেন্টজাল, বেড়জাল, পাটিজাল ইত্যাদির ব্যবহার বন্ধের আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com