সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫১২ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবের তিন বেকারীকে আর্থিক জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত বাজার তদারকি টিম। আজ মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে শহরের নিউটাউন, ঘোড়াকান্দা এবং বঙ্গবন্ধু সরণি এলাকার ওই তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় প্রতিষ্ঠানগুলি থেকে উদ্ধারকৃত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মালামাল ধ্বংসও করা হয়।

বাজার তদারকি টিম সূত্রে জানাযায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে পরিচালিত বাজার তদারকি টিম আজ মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভৈরব শহরের বিভিন্ন এলাকার খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলিতে অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকারণ ও মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিকেল ব্যবহারের অপরাধে শহরের নিউটাউন এলাকার আরফা ফুড প্রডাক্টসকে পাঁচ হাজার, ঘোড়াকান্দা এলাকার রহিম বেকারীকে বিশ হাজার ও বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত আইস্ কোং বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

পরে অভিযানে জব্দকৃত ময়দা, রং ও অন্যান্য সামগ্রী স্পটে ধ্বংস করে আভিযানিক টিমটি। জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত ওই তদারকি কার্যক্রম পরিচালনায় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম এবং ভৈরব উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রুহুল আমিন উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো: ইব্রাহিম হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com