শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

চীনে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত ৪৭, আহত ছয় শতাধিক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৫৬০ বার পড়া হয়েছে

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণে ৪৭ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন।

প্রদেশটির ইয়ানচেং শহরের জিয়াংশুই কাউন্টির চেনজিয়াগাং ইন্ডাট্রিয়াল পার্কে অবস্থিত ফ্যাক্টরিটিতে এই বিস্ফোরণ ঘটে বলে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।

সংবাদ সংস্থাটি জানায়, তিয়ানজিয়ায়ি কেমিক্যাল কোম্পানির একটি প্ল্যান্ট থেকে আগুন আশেপাশের ফ্যাক্টরিগুলোতে ছড়িয়ে বিস্ফোরণ ঘটায়। এসময় কাছাকাছি অবস্থিত একটি কিন্ডারগার্ডেনের শিশুরাও আহত হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার বেলা দুইটা ৪৮ মিনিটে ঘটা এই বিস্ফোরণে ৪৭ জন নিহত এবং ৯০ জন মারাত্মক আহত হয়েছেন। এর ফলে আশেপাশের ১৬টি এন্টারপ্রাইজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই বিস্ফোরণের হতাহতদের অনুসন্ধান ও উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালানোর দাবি করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন।

কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি এবং দেশটির সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান সি চিনপিং যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং তা সময়মতো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানিয়েছেন দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে সবধরনের পদক্ষেপ নেয়া হবে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয় ঘটনাস্থলের তাদের টিম পাঠিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com