সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

বিমানের ধ্বংসাবশেষের থেকে মরদেহ উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৫০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের তুরাঙ্গি এলাকায় যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্তে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে কাইমানাওয়া রেঞ্জের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

পরে রোববার সকালের দিকে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় দু’জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির পুলিশের জ্যেষ্ঠ সার্জেন্ট টনি জিরিসেন রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার রাতে এবং রোববার সকালের দিকে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়।

দেশটির উদ্ধার সমন্বয় দফতরের একজন মুখপাত্র বলেছেন, বিমানটি পাওয়া গেছে এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। বিমানটি সর্বশেষ অবস্থান ছিল তুরাঙ্গির ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের কাইমানাওয়া রেঞ্জের আকাশে।

রোববার সকালের দিকে পুলিশ একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় প্রথমে উদ্ধার তৎপরতা চালানো না গেলেও পরবর্তীতে বিমানটির খোঁজ পায় পুলিশ।

দেশটির স্থানীয় বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান আর্ডমোর ফ্লাইং স্কুলের ডায়ামন্ড ডিএ-৪২ বিমানটি রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় শনিবার রাত সাড়ে ১০টার দিকে। পুলিশের কাছে বিমানের সঙ্গে রাডারের যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার খবর আসে রাত সাড়ে ১১টায়।

দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটিতে অভিজ্ঞ দুই পাইলট ছিলেন। তারা দু’জনই মারা গেছেন। তবে বিমানটিতে দুই পাইলট ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com