মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ভৈরবে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা, মোমবাতি প্রজ্জ্বলন ও ব্ল্যাকআউট কর্মসূচী পালিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৫৬৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভয়াল ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযোদ্ধের স্মৃতিচারণসহ গণহত্যা বিষয়ক আলোচনাসভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলা চত্বরের কড়ই তলায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্রের কাঠামো তৈরি করা হয়। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীনের সভাপতিত্বে উপজেলা সম্মেলণ কক্ষে গণহত্যা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আনিসুজ্জামান, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, ভৈরব প্রেস ক্লাব সভাপতি জাকির হোসেন কাজল, সাবেক ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহারিয়ার মেনজিস সহ আরো অনেকে। এছাড়াও সারা দেশের ন্যায় ভৈরবে রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত সরকারি অফিসগুলোসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে সরকার ঘোষিত প্রতিকী ব্ল্যাকআউট কর্মসূচী পালন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com