শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কুমিল্লা মহাসড়কে আবারো প্রাণ হারোলো শিক্ষার্থী!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৮৮২ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মানছুর:
পৃথক সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম রোডে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। দুই ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে এক ঘন্টারও বেশি সময় ধরে তারা সড়ক অবরোধ করেন। চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানান, মঙ্গলবার সকাল ৯:৩০টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় গ্যাসবাহী ট্রাকের চাপায় মাহমুদা আক্তার ইয়াসমিন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। মাহমুদা চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। সে কুটুম্বপুর হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী।

 

এ ঘটনাকে কেন্দ্র করে কুটুম্বপুর স্কুলের শিক্ষার্থীরা বিক্ষিপ্ত হয়ে উঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।ওসি জানান, স্বাধীনতা দিবসের প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে একটি গ্যাসবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রী নিহত হয়। তারপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে সদর দক্ষিণ থানার ওসি মিজানুর রহমান জানান-মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোস্তাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনায় থাকা রিনা সাহা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। উভয় ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুত্তি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com