সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে পরিকল্পিত পরিবার গঠনে লক্ষে উদ্বুদ্ধকরণ সভার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৫৪৫ বার পড়া হয়েছে

বিপুল মেহেদী :

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে মাতৃত্বকালীন সেবা, মা ও শিশু পরিচর্যা, বাল্যবিবাহ ,পরিকল্পিত পরিবার গঠন, পুষ্টি,  বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট দিনব্যাপী এই উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস-এফপি)-এর সভাপতিত্বে  উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রওশন আখতার জাহান। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আশুরা বেগম হাওলাদার।  কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান ও কিশোরগঞ্জ সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সাইদুল হাসান সভায়  বক্তব্য রাখেন।

এ-সভায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, নারীনেত্রী মানবাধিকার সংগঠনের কর্মী এবং যুব সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com