বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে মহানবী (সাঃ) কে কটুক্তির অভিযোগে আটক একজনকে কারাগারে প্রেরণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৬৫৯ বার পড়া হয়েছে

 

মো:আল-আমিন:

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় মহানবী (সাঃ)কে কটুক্তির অভিযোগে আটক হাবীবুর রহমান রেজভী (৫৪) নামে একজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ওবায়দা খানম এর খাস কামরায় আজ বিকালে অভিযুক্ত হাবীবুর রহমানকে উপস্থাপন করা হলে বিচারক এ নির্দেশ দেন।


আদালতের জিআরও এএসআই মোঃ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী পক্ষে কোন জামিনের আবেদন না থাকায় বিচারক বেগম ওবায়দা খানম এ নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি উপজেলার উপজেলার গোয়াতলা গ্রামের গ্রামের বাসিন্দা ও স্থানীয় খানকা শরীফের পীর হিসাবে পরিচিত মাওলানা হাবীবুর রহমান রেজভীর ওয়াজ মাহফিলে রাখা বক্তব্য ভিডিওতে ভাইরাল হয়। উক্ত বক্তব্যে মহানবী (সাঃ)কে কটুক্তি করায় জনমনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। গতকাল রবিবার রাতে কটিয়াদি উপজেলা সদরে গেঞ্জি মহলে হাবীবুর রহমানকে দেখে সাধারণ ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে তার উপর চড়াও হয় এবং গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ এনে মাওলানা মুফতি ইসমাঈল হোসেন বাদী হয়ে আজ সকালে কটিয়াদি থানায় একটি মামলা দায়ের করেন। পরে বিকালে তাকে জেলা সদরে আদালতে পাঠনো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com