মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গরুর মাংস ভর্তা রেসিপি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৮৯৯ বার পড়া হয়েছে

 

অনেকে গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে পছন্দ করেন। তাদের জন্য গরুর মাংস ভর্তা হতে পারে দারুণ একটি আইটেম। দেখে নিন কিভাবে গরুর মাংস ভর্তা তৈরি করবেন- উপকরণ রান্না করা গরুর মাংস- আধা কাপ, সয়াবিন তেল- ১ টেবিল চামচ, সরিষার তেল- ১ চা চামচ, রসুন- ২ কোয়া (কুচি), শুকনা মরিচ- ৪টি, পেঁয়াজ- ১টি (কুচি), কাঁচামরিচ- পরিমাণমতো, ধনেপাতা কুচি- পরিমাণমতো, লবণ- পরিমাণমতো। প্রস্তুত প্রণালি মাংস হাত দিয়ে ছিঁড়ে নিন। চাইলে হামানদিস্তায় ছেঁচে নিতে পারেন। একদম মিহি করার দরকার নেই। আঁশ যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিন। তেল গরম হলে রসুন কুচি দিয়ে লালচে করে ভেজে উঠিয়ে নিন। একই তেলে শুকনা মরিচ ভেজে নিন। এবার লবণের সঙ্গে ভাজা শুকনা মরিচ ডলে মেখে নিন। ধনেপাতা কুচি বাদে বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। সরিষার তেল দিয়ে আবার মাখান। শেষে ধনেপাতা ও থেঁতো করে রাখা মাংস দিয়ে মেখে নিন। চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com