সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

মেঘনা নদীকে দূষণমুক্ত রাখতে ভৈরবে গোসল উৎসব অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৫৬১ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ
‘শুধু উৎসব নয়, নয় ব্যর্থ আয়োজন, জল ও জীবন প্রবাহ রক্ষায়, তারুণ্যের প্রতিবাদী আনন্দোলন’ এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীকে দূষণমুক্ত রাখতে গোসল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র মেঘনার ত্রি-সেতুর এলাকায় প্রতিবছরের ন্যায় এবারো দি ব্ল্যাকহোল এসোসিয়েটস ভৈরব নামে একটি পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করে।

গোসল উৎসবে সম্মিলন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সামিউজ্জামান সুমন এর পরিচালনায় স্বচ্ছ, স্রোতস্বিনী, চির যৌবনা ও সমৃদ্ধতার প্রতীক প্রিয় মেঘনা এবং জন্মভূমি ভৈরবের প্রাণ প্রবাহ রক্ষায় শপথ বাক্য পাঠ করা হয়। উৎসব শুরু হওয়ার আগে অংশগ্রহণকারী সবাইকে বাঙ্গালীর এতিহ্য মুড়ি, মুড়কি দিয়ে আপ্যায়ন করেন আয়োজকরা।

সংগঠনের সভাপতি রাকিবুল হাসান সবুজ বলেন, ভৈরবের মেঘনা নদীর পাড়ে কয়লা রেখে নদী ও পরিবেশ দূষণ ছাড়াও বিভিন্ন খাল-বিল, নদী নালা অবৈধ দখল ও দূষণের ফলে পরিবেশের ভারসাম্যকে হত্যার মহোৎসব চলছে। এরই প্রতিবাদে আমাদের এই আন্দোলন। এছাড়াও নদী দূষণ রোধে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com