মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৬৬০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার সকালে হাসপাতালের সার্জারি বিভাগে (পুরুষ) এই ঘটনাটি ঘটে। মৃত নরেন গোপাল চক্রবর্তী (২৮) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গারামাসি গ্রামের নব কুমার চক্রবর্তীর ছেলে। সে ইস্টার্ন ব্যাংক লিঃ এ কর্মরত ছিলেন।
মৃত রোগী নরেন গোপাল চক্রবতী’র মামা উজ্জল চক্রবর্তী জানান, মঙ্গলবার সন্ধা রাতে হঠাৎই নরেন গোপালের শ্বাসকষ্ট শুরু হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা নরেন গোপালকে রাতেই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। তাকে এই হাসপাতালের চতুর্থ তলায় সার্জারি বিভাগে (পুরুষ) ভর্তি করা হলেও রাতে আর কোন চিকিৎসক দেখেনি। এই বিভাগের ৪০৩ নম্বর রুমে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসককে বারবার অনুরোধ করার পরেও রোগীকে কোন চিকিৎসা দেয়া হয়নি। অবশেষে বুধবার সকালে নরেন মারা যায়।এ বিষয়ে সার্জারিবিভাগের (পুরুষ) সিনিয়র স্টাফ নার্স সেলিনা পারভিন জানান, একুইট পেইন (পেট ব্যাথা) উল্লেখ করে এই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে সে চিকিৎসাই দেয়া হয়েছে। তবে প্রকৃতপক্ষে এই রোগী এ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত ছিল। সকালে তার মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com