রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ভৈরবে সন্ত্রাসীদের ভয়ে ইউপি মেম্বার সপরিবারে বাড়ি ছাড়া

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৯৬১ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ভৈরবে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার হাফিজ উদ্দিন সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রতিপক্ষ একটি কুচক্রী মহলের প্ররোচনায় এলাকার একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলার শিকার হাফিজ উদ্দিনের পরিবারের মহিলাদেরকে মারধর ও শ্লীলতাহানীসহ চারটি বসত ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে প্রায় দশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি করে। এছাড়াও হামলার পর থেকে প্রাণ ভয়ে পরিবার পরিজন নিয়ে বাড়িছাড়া হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী ইউপি মেম্বার হাফিজ উদ্দিন। হামলার শিকার ইউপি মেম্বার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা যায়, শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামের পশ্চিমপাড়ার একই বংশের দুই পক্ষের লোকজনের মাঝে জায়গা-জমি নিয়ে বিরোধ দেখা দেয়। পরে তা মীমাংসা করতে গত ১৫ এপ্রিল সোমবার হাফিজ উদ্দিন মেম্বারের বসতবাড়িতে শালিসী বৈঠক বসে। কিন্তু বৈঠকে প্রতিপক্ষ শাহ আলী মিয়ার সমর্থকরা রায় না মানলে বাকবিতাণ্ডা সৃষ্টি হয়। পরে তাৎক্ষণিক উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু এ ঘটনার জের ধরে পরদিন ১৬ এপ্রিল মঙ্গলবার সকালে ইউপি মেম্বার হাজি উদ্দিনের বসত বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুবাদে প্রতিপক্ষ শাহ আলী মিয়া (৪০) ও তার পুত্র সাদ্দাত আলী (২০) ও শাহ আলীর ভাই আক্কাস আলী (৫০) মৃত জাবেদ আলী মিয়ার পুত্র মাহফুজ মিয়া (৫৬) ও তার ভাই জজ মিয়া (৪৮), জজ মিয়ার পুত্র সোহরাফ (২৫), মরুতুজ আলীর পুত্র লোকমান (৩০), ইজ্জত আলীর পুত্র মুর্শিদ মিয়া (৩২)সহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দাঁ, বল্লম ও লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় হামলায় ইউপি মেম্বার হাফিজ উদ্দিনের বসতঘরসহ তার পক্ষের আরো চারটি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা।
খবর পেয়ে পুলিশ হামলাকারী দলের শাহ আলী মিয়া, হাকিমকে আটক করলেও রহস্যজনক কারণে রাস্তা থেকে তাদের ছেড়ে দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com