রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৬৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিশোরগঞ্জ প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, কিশোরগঞ্জে ৫.৫ একর জায়গার উপর কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটটি অত্যন্ত মনোরম পরিবেশে, কিশোরগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে খুবই দৃষ্টিনন্দনভাবে তৈরি হয়েছে।

হাওর, নদ-নদী এবং প্লাবনভূমি সমৃদ্ধ কিশোরগঞ্জ জেলায় বর্তমানে মাছের উৎপাদন ৭৮হাজার ৪৮৩ মেট্রিক টন। অথচ এ জেলায় মাছের চাহিদা হচ্ছে ৬৬ হাজার ৩২৮ মেট্রিক টন। এ জেলা মাছে উদ্বৃত্ত হচ্ছে ১২ হাজার ১৫৫ মেট্রিক।

আমরা আশা করছি, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলের মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। যার ফলে অধিক মাছের উৎপাদনের মাধ্যমে আমাদের চাহিদার অতিরিক্ত মাছ বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

গত ১০ বছরে কিশোরগঞ্জ জেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলেও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।

এছাড়া কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর প্রথম পর্বের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফাহমিদা ইসলাম ঈশা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।

শিক্ষার্থী ফাহমিদা ইসলাম ঈশার বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তোমরা হবে আমার সোনার ছেলে, সোনার মেয়ে, যারা বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলবে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুল ইসলাম সোপান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com