শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

স্বপ্ন শিকড় পরিবারের গণিত উৎসব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৯৯৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে স্বপ্ন শিকড় পরিবারের উদ্যোগে ব্যতিক্রমী ‘গণিত সম্ভার’ শীর্ষক গণিত প্রতিযোগিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই গণিত উৎসবে জেলার বিভিন্ন স্কুল থেকে মাধ্যমিক শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়া সেরা ১০ প্রতিযোগীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং ৪ জন গুণীশিক্ষককে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

‘গণিতকে নয় আর ভয়, এসো সবাই মিলে করি জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্ন শিকড় পরিবারের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুশের্দ চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কাজী শাহীন খান, কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান, শিল্পপতি তাজমল খান প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন স্বপ্ন শিকড় পরিবারের সাধারণ সম্পাদক তামীম খান। সহযোগিতায় ছিলেন ঐশী, জিহান, অভি, মেহেক, আশফা, মুনা, আবিদা, আকাশ, আবেদ, হৃদয়, মাসুদ প্রমুখ।

এসময় স্বপ্ন শিকড় পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বপ্ন শিকড় পরিবার বিগত কয়েক বছর ধরে জনহিতকর নানা কর্মকা- বাস্তবায়ন করে আসছে। সংগঠনের উদ্যোগে অনাথ ও পথকলি শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র, শীত বস্ত্র, পিঠা উৎসব, শিক্ষামূলক বৃত্তি, দরিদ্র ও বিধাব মায়েদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, বাংলার ঐতিহ্য পুতুলনাচ সংরক্ষণ কার্যক্রমসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com