বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

বাংলাদেশে আইএস’র হামলার হুঁশিয়ারী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৫৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইসলামিক স্টেটপন্থি  একটি টেলিগ্রাম চ্যানেল সম্প্রতি বাংলায় ‘শিগগিরই আসছি’ লেখা পোস্টার প্রকাশ করেছে। এর ফলে ভারতীয় গোয়েন্দারা সন্দেহ করছে যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে হামলা চালাতে পারে এই জঙ্গি সংগঠনটি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গোয়েন্দারা ওই পোস্টারের বিষয়টি খতিয়ে দেখছে। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ওই পোস্টার ইন্টারনেটে ছাড়া হয়। সেখানে বাংলায় লেখা ছিল-‘শিগগিরই আসছি, ইনশাল্লাহ…।’ ওই পোস্টারের ওপর আল মুরসালাত নামে একটি গ্রুপের লোগো ছিল। গত সপ্তাহে শ্রীরঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার কারণে এই পোস্টারটিকে সিরিয়াসভাবে নিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। টাইমস অব ইন্ডিয়া বলছে, বাংলাদেশে স্থানীয় জঙ্গি সংগঠন জামাতুল মুজাহেদীন (নব্য জেএমবি)-র মাধ্যমে আইএসের শক্তিশালী উপস্থিতি রয়েছে। তবে জেএমবির সদস্যরা প্রায় কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যাতায়াত করে এবং সেখান থেকে জঙ্গি সদস্য সংগ্রহ ও আস্তানা প্রতিষ্ঠা করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আরিফুল ইসলাম নামে জেএমবির একজন জঙ্গিকে কলকাতার বাবুঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে বুদ্ধ গয়ায় যে বোমার বিস্ফোরণ হয়েছিল আরিফুল সেই হামলার সঙ্গে জড়িত ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com