সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

রংপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৮৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রংপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা, মেয়ে ও নাতনিসহ একই পরিবারের তিনজন মারা গেছে। আজ শুক্রবার দুপুর একটার দিকে রংপুর নগরীর চারতলা মোড় এলাকার বনানীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন তিনজন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নগরীর বনানীপাড়া মহল্লায় জনৈক সৈয়দ আলীর বাসায় ভাড়া থাকতেন স্কুলশিক্ষিকা তানিয়া হুসনে বানু, তার স্বামী লালমিয়া, মেয়ে তাসনিয়া ও মা তাজমহল বেগম। আজ শুক্রবার দুপুরে বাসার ছাদে কাপড় শুকাতে দেয় মা তাজমহল বেগম। কিন্তু তারের মধ্যে কাপড় শুকাতে দেবার সাথে সাথে বিদ্যুতস্পৃষ্ট হন। এসময় তাজমহল বেগমের আর্তচিৎকারে তার মেয়ে তানিয়া ও নাতনি তাসমিয়া তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তারাও বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন জানান, বাসার মালিক চুরি রোধে বাসার চারদিকে তার দিয়ে রেখেছিলেন। সে কারণে কাপড় শুকাতে দেবার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনই মারা যায়। ঘটনার জন্য বাসার মালিক সৈয়দ আলীকে দায়ী করে তাকে আটক করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com