শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চলন্ত বাসে ধর্ষণের পর যেভাবে হত্যা করা হয় শাহীনূরকে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০১৯
  • ১৯৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ::

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে গণধর্ষণের পর নার্সকে হত্যা। ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহীনূর আক্তার তানিয়া বাবার সাথে প্রথম রোজা রাখতে বেতন নিয়ে স্বর্ণলতা পরিবহনের একটি বাসযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরীর গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত ১১ টার দিকে অন্যান্য সকল যাত্রী নেমে পড়ায় একা পেয়ে চলন্ত বাসের ভেতর গণধর্ষণ শেষে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পিরিজপুর এলাকায় তার লাশ ফেলে দেয়া হয় বলে অভিযোগ তানিয়ার স্বজনদের। চিকিৎসক বলছে, তার ঠোঁটসহ শরীরের বিভিন্ন
স্পর্শকাতর স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। জানা যায়, ঢাকার কল্যাণপুরে অবস্থি’ত ইবনে সিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নার্স শাহীনুর আক্তার তানিয়া বেতনের টাকা নিয়ে বাবার সঙ্গে প্রথম রোজা রাখার উদ্দেশ্যে সোমবার সন্ধার পর এয়ারপোর্ট এলাকা থেকে কিশোরগঞ্জের কটিয়াদীগামী স্বর্ণলতা পরিবহনে ওঠে। বাসে ওঠার পর বেশ কয়েকবার বাবার সঙ্গে কথাও হয় তানিয়ার। সর্বশেষ গাজীপুর এলাকা পার হওয়ার সময় তানিয়ার কথা হয় বাবা গিয়াস উদ্দিনের সঙ্গে। বাসটি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় আসার আগেই বাসের সকল যাত্রী নেমে গেলে তানিয়া একা হয়ে পড়েন। স্বজনদের ধারণা, এক পর্যায়ে বাসের চালক ও হেলপারসহ ক’জন দুর্বৃত্ত মিলে চলন্তবাসে গণধর্ষণ শেষে তাকে হত্যা করে ফেলে দেয়া হয়। এ ঘটনা রাস্তার পথচারীরা দেখতে পেয়ে তানিয়াকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বর্ণলতা পরিবহনের একটি বাসের চালক ও হেলপারকে আটক করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com