রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

ভৈরবে সাত মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০১৯
  • ৮৩৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:

ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থার অভাব ও বৃদ্ধ গরু জবাই এর অপরাধে সাত মাংস বিক্রেতাকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা বারটায় পৌর শহরের পলতাকান্দা ফেরীঘাটের পংকু মিয়ার বাজার ও ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় মনমড়া ব্রিজ সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ ২০১১আইনের ২৪এর ১ধারায় ফেরীঘাট বাজারের মাংস বিক্রেতা সোহরাফ মিয়া (২৫), বাদল মিয়া (৪০) ও মনমড়া বাজারের শফিক মিয়া (৩৮), কাউসার মিয়া (৩৫) সহ সাতজনকে মোট ১৭হাজার ৫শ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও অভিযানে উপস্থিত লোকজনের সামনে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করে প্রাথমিক ধারণা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন। অভিযানে পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনগণের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষে সব ধরণের ব্যবসায় প্রতিষ্ঠানে মাসব্যাপী এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com