শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে জুয়ার আসর থেকে ২৫ জুয়াড়ি গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জে জুয়ার আসর থেকে ২৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে সদর মডের থানার পুলিশ । রোববার রাত ১০টার দিকে সদর মডের থানার ওসি আবু বকর সিদ্দিক পিপিএম-এর নেতৃত্বে পারিদর্শক মিজানুর রহমান, পরিদর্শক জাকির হোসেন, পরিদর্শক জয়নাল আবেদীন,  এসআই মো. মাসুদ মিয়াসহ পুলিশের একটি দল গোপন সংবাদে খবর পেয়ে শহরের চর শোলাকিয়ার মৃত তোরাব আলীর ছেলে মো. মতি মিয়ার(৫৫) বাসায় অভিযান চালিয়ে   ২৫ জুয়াড়িকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নজরুল ইসলাম (৪৫), রবিউল আউয়াল শুভ (২২), মো. ফজলুর রহমান (২৮), মো. রুকন মিয়া (২৮), মো. আলাউদ্দিন (২৮), মো. জিয়া (৩৬), মো. আরিফুল ইসলাম (১৮), নিখীল ঘোষ (৩৫), আল-আমিন হোসেন রুবেল (২৯), মো. লিটন (২৬), মো. জুয়েল (৩১), কবির (২৩), মো. মাহবুব (২৭) মো. রাকিব (৩০), মো. রমজান (২২), মো. হায়দার আলী (২৫), মো. সুমন মিয়া (১৮), মো. মোখলেছ (২৫), মো. রিফাত (১৮) ও মো. মুসলিম (৩০), মো. রাসেল (২২), উজ্জ্বল বিশ্বাস (২৫), দিলীপ রবিদাস (৩২), মো. নূর আলী (১৫) ও মো. মামুন (২১)। গ্রেফতারকৃদের বাড়ি সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায়।

কিশোরগঞ্জ সদর থানার পুলিশ জানায়,  ওই স্থানে আইপিএল ফাইনাল ক্রিকেট খেলা দেখার আড়ালে জুয়া খেলায় লিপ্ত ছিলেন। এসময় নগদ ৬৮ হাজার ২১১ টাকা ও একটি ২৪ ইঞ্চি এলইডি মনিটর জব্দ করা হয়। এ ঘটনায় এসআই মো. মাসুদ মিয়া বাদী হয়ে সবাইকে আদালতে সোপর্দ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com