বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে ৬ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ১২৩২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে নাজমা খাতুন নামে এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে ৬ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।

এই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ার পারভেজ লিমন এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলার দরগার চর নতুন পাড়া গ্রামের ইমান প্রামানিকের ছেলে তোতা মিয়া (২৭), দারিয়াপুর গ্রামের লাল চাঁনের ছেলে আলহাজ (২৮), একই গ্রামের আবদুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৩২), নলুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে বুলবুল (৩০), পুকুরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে জুয়েল রানা (২২), দারিয়াপুর নতুন পাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে রতন (২৩)।

মামলার বিররণীতে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারী শাহজাদপুর উপজেলার দরগার চর গ্রামের ফরিদ সরকারের স্ত্রী নাজমা খাতুন (২৮) রাতে তার পিতার সাথে দরগাপাড়া মাসুম বিল্লাহ এর বাড়িতে ওরস শুনতে যায়। রাত দশটায় নাজমা তার পিতার সাথে বাড়ি ফিরলে রাস্তায় তার স্বামীর সাথে দেখা হয়। পরে তার স্বামী তাকে বাড়ির দিকে নিয়ে গেলে দরগার চর করতোয়া নদী ঘাটে পৌঁছলে আসামীরা নাজমার স্বামীকে মারপিট করে তাড়িয়ে দিয়ে নাজমাকে পালাক্রমে গণধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে বুলবুল, জুয়েল রানা ও রতনকে আটক করে পুলিশে দেয়।

এঘটনায় নাজমা খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামী করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ এরায় প্রদান করে আদালত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com