বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ম্যানহোলের ঢাকনায় আটকে মোটা ইঁদুর, বাঁচাতে অস্থির মানুষ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০১৯
  • ৬০৬ বার পড়া হয়েছে

চিত্র-বিচিত্র ডেস্ক ::

হলিউডি অ্যানিমেটেড ছবি ‘‌র‌্যাটাটৌলি’‌ মনে আছে?‌ যেখানে খাদ্যবিশারদ একটা ছোট্ট ইঁদুরের সহায়তায় নামী বাবুর্চি হতে পেরেছিল এক যুবক। ইঁদুর–মানুষের সেই বন্ধুত্ব ছিল কাল্পনিক এক ছায়াছবি।

কিন্তু তারই কিছুটা প্রতিফলন দেখা গেল জার্মানির বেনশেম শহরে, যেখানে ম্যানহোলের ঢাকনিতে আটকে যাওয়া এক স্থূলাঙ্গী ইঁদুরকে নিরাপদে ফের জঙ্গলে ছেড়ে দিলেন দমকল এবং পশু উদ্ধারকারী দলের সদস্যরা।

ঘটনাটা খুলেই বলা যাক। বেনশেম শহরের রাস্তার একটি ম্যানহোলের ঢাকনার গর্তের ফাঁকে বেরোতে গিয়ে আটকে যায় স্থূলাঙ্গী একটি ইঁদুর। কোনওভাবেই নিজে থেকে বেরোতে পারছিল না ইঁদুরটি।

ওই অবস্থায় বেশ কিছুক্ষণ আটকে থেকে যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকে ছোট্ট প্রাণীটি। তা দেখতে পেয়ে ট্র‌্যাফিক পুলিশে খবর দেন পথচারীরা। এরপর পশু উদ্ধারকারী সংগঠন এবং দমকলের মোট আট সদস্যের দল প্রায় ২৫ মিনিটের চেষ্টায় ম্যানহোলের ঢাকনা খুলে ইঁদুরটিকে মুক্ত করে। প্রাথমিক চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকাজের পুরো ঘটনাটি ভিডিও করেন পশু উদ্ধারকারী সংগঠনের সদস্য মাইকেল সেহ্‌র। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ফুটেজ আপলোড করতেই তা মুহূর্তে ভাইরাল হয়। ছোট্ট প্রাণীটি উদ্ধারের জন্য তাদের পরিশ্রমকে অভিনন্দন জানিয়ে উদ্ধারকারী দলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com