রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে হাত কড়া পরিহিত দুই পলাতক আসামী গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৬৩৫ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:

ভৈরব রেলওয়ে স্টেশেনে হাতকড়া পরিহিত অবস্থায় সাদ্দাম হোসেন(২৫) ও আব্দুল রশিদ(২৬) নামে দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে একটি মালবাহী ট্রেন থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সন্দেহ জনক ঘোড়াফেরা করার সময় সাদ্দাম হোসেন ও আব্দুল রশিদকে আটক করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। পরে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা পালিয়ে যায়। পলাতক আসামীদ্বয় একটি মালবাহী ট্রেনে করে ঢাকার দিকে আসছে বলে আখাউড়া রেলওয়ে থানা থেকে ভৈরব রেলওয়ে থানাকে অবগত করা হয়। এ খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ পিপিএম এর নির্দেশে সকাল সাড়ে সাতটার দিকে একটি মালবাহী ট্রেনের দুই বগীর সংযোগস্থল থেকে উপ-পরিদর্শক সুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পলাতক আসামীদ্বয়কে আটক করতে সক্ষম হন।

পরে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার এ এস আই বেলাল হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে ভৈরব রেলওয়ে থানা থেকে আটক করা আসামীদ্বয়কে আখাউড়া থানা হেফাজতে নিয়ে যান। এ ঘটনায় আটককৃত পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধেআইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার এস আই বেলাল হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com