বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

হেলিকপ্টার পরিবহন চালু করবে উবার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০১৯
  • ৬৯৯ বার পড়া হয়েছে

ক্তরাষ্ট্রের পরিবহন কোম্পানি উবার জানিয়েছে, নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট এবং ম্যানহ্যাটনের মধ্যে প্রথম হেলিকপ্টার পরিবহন চালুর জন্য প্রস্তুত কোম্পানিটি।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সিঙ্গাপুরের গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ) জানায়, এই তথ্য নিশ্চিত করেছেন উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহি।

তিনি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এ সংক্রান্ত খবরের লিঙ্কটি টুইট করে লেখেন, ‘পয়েন্ট টু পয়েন্ট মাল্টিমোডাল জার্নি প্ল্যানিং অ্যান্ড বুকিং = জেএফকে থেকে যেতে বা এখানে আসতে সড়ক পরিবহনের ওপর আর কোনও চাপ নেই।’

উবার জানিয়েছে, আট মিনিটের এই ফ্লাইট শুরু হবে ৯ জুলাই থেকে। এই বিমানবন্দরের ভাড়ার সঙ্গে সঙ্গতি রেখে এবং যাত্রীদের কথা বিবেচনা করে ফ্লাইটটির ভাড়া ২০০ থেকে ২২৫ ডলারের মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে।

উবার এলিভেট টিমের সাহায্যে কোম্পানিটি সড়কপথের পাশাপাশি আকাশপথেও যে যাত্রী পরিবহন কার্যক্রম পরিচালনা করতে চায়, তা নিশ্চিত হলো এই খবরে।

এই টিমের প্রধান এরিক অ্যালিসন জানান, যাত্রী পরিবহনের ক্ষেত্রে সত্যিকার অর্থে একটি ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে উবার কপ্টার। এই নিউইয়র্ক ভিত্তিক সেবা উবারের অফার পাওয়া যাত্রীদেরকে দেয়া হবে।

অ্যালিসনের মতে, আগামী বছরগুলোতে উবার বিমান পরিবহন চালু করার জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাহায্য করবে এই ফ্লাইট।

উবার ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের শহর ও উপশহরগুলোতে এবং অন্যান্য দেশে বিমান পরিবহন কার্যক্রম শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছে।

এই পরিবহন কোম্পানি অংশীদারদেরকে সঙ্গে নিয়ে ‘উড়ন্ত গাড়ি’ বা লম্বালম্বিভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে এমন ছোট ইলেকট্রিক বিমান তৈরি করার জন্য কাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com