রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাসপাতাল থেকে সংসদে অর্থমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৪৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

মেডিকেল চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখান থেকে সংসদে অনুষ্ঠিত  ‍মন্ত্রিসভার বিশেষ বৈঠকে যোগ দেন তিনি। এ বৈঠকে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের অনুমোদন দেয়া হবে।  

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার একটু পর অর্থমন্ত্রী অ্যাপোলো হাসপাতাল থেকে সংসদের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম। তিনি বলেন, দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি সংসদ চত্বরে উপস্থিত হন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী জ্বরে আক্রান্ত। এছাড়া গত কয়েকদিন ধরে রুটিন মেডিকেল চেকআপের জন্য অ্যাপোলো হাসপাতালে যাচ্ছেন তিনি। বুধবার রাত থেকে  হাসপাতালে ছিলেন। সেখান থেকেই সরাসরি সংসদে যান অর্থমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় রুটিন মেডিকেল চেকআপের জন্য অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। পরে চেকআপ শেষে বাড়ি ফিরে যান তিনি।

গাজী তৌহিদুল ইসলাম বলেন, অর্থমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। আজ বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com