রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভক্তদের জন্য জিৎ-এর ‘প্যান্থার’

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৮৪৩ বার পড়া হয়েছে

এবারের ঈদুল-ফিতরে ভক্তদের ‘শেষ থেকে শুরু’ উপহার দিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। ঈদের আমেজ শেষ না হতেই আবারও উপহার নিয়ে এলেন অভিনেতা। ভক্তদের জন্য নতুন উপহার ‘প্যান্থার’। এই ছবিটি জিৎ ফিল্মওয়ার্ক থেকে হবে।

অংশুমান প্রত্যুষের পরিচালনায় তৈরি হবে ছবিটি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার প্রথম ও দ্বিতীয় লুক প্রকাশ করেছেন অভিনেতা। প্রথম লুকে সিনেমার পোস্টার পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘১৪ জুন আমার জন্য সব সময়ই স্পেশাল। এই স্পেশাল দিনে এটা আপনাদের জন্য।’

পোস্টারে দেখা যাচ্ছে, ভারতের জাতীয় পতাকাকে স্যালুট করছেন তিনি।

ছবির দ্বিতীয় লুকে আছে টিজার। এখানে জিৎ হাতে অস্ত্র ও চোখে রোদ চশমা পরে ভয়ঙ্কর লুক শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, বাস্তবতার সঙ্গে মিলে যায় এমন একটি বিষয় নিয়ে আমাদের সুন্দর কাজ এটি। লেখা ও পরিচালনা অংশুমান প্রত্যুষ। ‘প্যান্থার’ জিৎ এর ৫১তম উপহার। এর আগে ‘শেষ থেকে শুরু’ ছিল তার ৫০ তম সিনেমা।

তবে কেন স্পেশ্যাল ১৪ জুন? জিৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা বলেননি।

‘প্যান্থার’-এ জিৎ এর বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা দাস। ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এ তার অভিনয় শেষবার দেখেছেন দর্শক। জানা গেছে, দেশাত্মবোধক বিষয় গুরুত্ব পাবে ‘প্যান্থার’-এর গল্পে। গোয়েন্দা সংস্থার সিক্রেট এজেন্টের চরিত্রে জিৎ অভিনয় করবেন। এই ছবিতে আরও অভিনয় করবেন সুদীপ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকসহ অনেকে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্টে মুক্তি পাবে ছবিটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com