শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে শিক্ষার্থী রুপক হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ২৩০৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে নিজ সহপাঠিদের হাতে নির্মম হত্যাকান্ডের স্বীকার শিক্ষার্থী ফারদিন আলম রুপক (১৭) হত্যাকারিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলণ করেছে নিহতের পরিবার। আজ রবিবার বেলা সাড়ে দশটায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলণে নিহত শিক্ষার্থী রুপক হত্যা মামলায় ইতোমধ্যে আটক হওয়া এজাহারভুক্ত পাচঁজন ছাড়াও রুপকের লাশ গুম করার পরিকল্পনায় আবু বক্কর সিদ্দিক ও মোঃ শাহজাহান পাটোয়ারী জড়িত ছিলেন বলে অভিযোগ তুলেছেন নিহতের পিতা নূরে আলম বিপ্লব। তিনি বলেন, হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ভৈরবপুর দক্ষিনপাড়া এলাকার মৃত কামাল মিয়ার ছেলে রাব্বির দাদা আবু বক্কর সিদ্দিক ও অপর আসামী আরাফাত পাটোয়ারীর পিতা শাহজাহান পাটোয়ারী হত্যাকান্ডের পর লাশ গুম করার পরিকল্পনায় সরাসরি জড়িত থেকে আমাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিতে ফেলেছেন। আটক হওয়া নিহত রূপকের তিন সহপাঠি হত্যাকান্ডের ঘটনা সাথে সাথে তাদের পরিবারকে অবগত করেছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও সংবাদ সম্মেরণে উল্লেখ করে আবু বক্কর সিদ্দিক ও শাহজাহান পাটোয়ারীকে আইনের আওতায় আনার দাবি জানান নিহত রূপকের পিতা নূরে আলম বিপ্লব। তবে এবিষয়ে জানতে চাইলে আবু বক্কর সিদ্দিক তার বিরুদ্ধে আনা নিহতের পিতার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন। এছাড়াও তিনি রুপক হত্যাকান্ডের সাথে জড়িত তার নাতি রাব্বি সহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলণে নিহত রুপকের পরিবার-পরিজনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত ৩১মে রাতে মুক্তিপণ দাবি করে টাকা আদায়ের উদ্দেশ্যে রুপকের তিন সহপাঠি কৌশলে তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হতে পারে এই ভয়ে রূপককে গলাকেটে হত্যা করে তারই তিন সহপাঠি বন্ধু। পুলিশের কাছে এমন জবানবন্দি দিলে ওই দিনই রূপকের তিন সহপাঠি যথাক্রমে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মৃত কামাল মিয়ার ছেলে রাব্বি (১৭), একই এলাকার শাহজাহান পাটোয়ারীর ছেলে আরাফাত পাটোয়ারী (১৬) ও রাণীর বাজার এলাকার ফার্মেসী ব্যবসায়ী ওবায়দুল খাঁ’র ছেলে রেজাউল কবীর খাঁ (১৬) কে গ্রেফতার করে পুলিশ। এঘটনার তিনদিন পর গত ২জুন রুপক হত্যা মামলায় এজাহারভুক্ত আব বক্কর সিদ্দিক এর ছেলে শাহ সুফিয়ান (৩১) ও একই এলাকার শাহজাহান পাটোয়ারীর ছেলে ইয়ারফাত পাটোয়ারী (৩২) কে আটক করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প এর সদস্যরা।

রূপক হত্যাকান্ডের জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি হবে এমনটাই প্রত্যাশা পরিবারের

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com