হৃদয় আজাদ:
ভৈরবে ১০বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী নৌ ডাকাত জহুরুল্লাহ-কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃত জহুরুল্লাহ ভৈরব থানাধিন মেন্দিপুর গ্রামের সাহু মিয়ার ছেলে। আজ রবিবার ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মতিউজ্জামান ও এস আই হুমায়ুন কবিরসহ সঙ্গিয় ফোর্স নিয়ে রবিবার ভোর রাতে মেন্দিপুর গ্রামে নৌ ডাকাত জহুরুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নৌ ডাকাত জহুরুল্লাহ নাছির নগর থানার একটি ডাকাতি মামলায় দশ বছরের সাজা প্রাপ্ত ও ভৈরব থানার চারটি সহ মোট পাঁছ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। সে সাজাপ্রাপ্ত আসামী হিসেবে দীর্ঘদিন পলাতক থাকার পর রোবরার ভোর রাতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। জহুরুল্লাহ দীর্ঘদিন যাবত নদী পথে চলাচলকারি বিভিন্ন যান বাহনে ডাকাতি করে আসছিল।