রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেরা শিক্ষিকা সুজিতা সিনহা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৫৯০ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :

সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোবর্ধ্বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতা সিনহা ৭ দিনব্যাপী সরকারি শিক্ষা সফর ও প্রশিক্ষণে মালয়েশিয়া গেছেন। গত সোমবার (২৪জুন) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘মডার্ন স্কুল ম্যানেজমেন্ট প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণটির আয়োজন করেছে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদফতর।
এই শিক্ষা সফরে সুজিতা সিনহা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের আরো ২২ জন সেরা প্রাথমিক শিক্ষক রয়েছেন। সফরে নেতৃত্ব দিচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (অর্থ) মহেশ চন্দ্র রায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী প্রধান আলাউদ্দিন ভূইয়া জনি।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন জানান, সরকারী এই শিক্ষা সফরের মাধ্যমে দেশের প্র্রাথমিক শিক্ষকরা মূলত মালয়েশিয়ার সেরা সেরা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবেন। তাদের শিক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com