শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এরশাদের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জিএম কাদেরের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৬০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতে সোমবার সবার প্রতি আহ্বান জানিয়েছেন তার ছোট ভাই জিএম কাদের।

তিনি বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত। তবে তার অবস্থা নিয়ে গুজব না ছড়াতে আমি সবার কাছে অনুরোধ করছি এবং কোনো ধরনের গুজবে কান দেবেন না।’ জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন জিএম কাদের। দ্রুতই এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘তবে তিনি এখনো শংকামুক্ত নন।’

কাদের আরও বলেন, হাসপাতালের চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার পরামর্শ দেননি এবং তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করছেন। তিনি বলেন, ‘তার ফুসফুস সংক্রমণ ‍উন্নতি হয়েছে কিন্তু কিডনি সংক্রমণ বেড়েছে। তার সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’ রবিবার থেকে এরশাদের শারীরিক অবস্থা আবারও খারাপ হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের কাদের বলেন, শ্বাসপ্রশ্বাসে সমস্যার কারণে তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে।

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বুধবার এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা। গত নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। এরশাদ গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com