মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা যাবে কি?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৫৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৩১৫তম পর্বে অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা যাবে কি না, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন তৌফিক ইসলাম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন: আমরা যেসব সুগন্ধি বা বডি স্প্রে ব্যবহার করি, সেগুলোতে সাধারণত অ্যালকোহল থাকে। এসব অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা যাবে কি?

উত্তর: সব বডি স্প্রেতে থাকে না। তবে কিছু কিছু বডি স্প্রে আছে, যেগুলোতে অ্যালকোহলের একটা মাত্রা দেওয়া হয়ে থাকে শুধু প্রিজারভেটিভ হিসেবে। আর এর মাত্রাটা এত সামান্যতম যে এটাকে মূলত অ্যালকোহল বলা যায় না। এটা হলো পুরাটাই সুগন্ধি, এটা যাতে করে ব্যবহারযোগ্য থাকে, নষ্ট না হয়, এর জন্য মূলত অ্যালকোহলের একটা মাত্রা ব্যবহার করা হয়ে থাকে।

কোনো কিছুর মধ্যে যদি অ্যালকোহলের সামান্যতম অংশ কোনো কারণে ব্যবহার করা হয়ে থাকে, এটা মাদকতার জন্য নয়, যদি এ ধরনের ব্যবহার হয়ে থাকে, তাহলে এটা জায়েজ। এতে কোনো ধরনের ক্ষতি নেই বা অপবিত্রতার কিছু নেই।

কিন্তু আপনি এখান থেকেও বের হতে পারেন। অ্যালকোহলযুক্ত নয় যেসব বডি স্প্রে আছে, সেগুলো ব্যবহার করুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com