বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে ডেঙ্গু ও গুজব সচেতনতায় মূকাভিনয় প্রদর্শনী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ১২৪২ বার পড়া হয়েছে

মো: আল-আমীন :

কিশোরগঞ্জে ডেঙ্গু ও গুজব সচেতনতায় মূকাভিনয় প্রদর্শনী হয়েছে। গত ২আগস্ট শুক্রবার কিশোরগঞ্জের গুরুদয়াল মুক্তমঞ্চে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজনটির নামকরণ করা হয় ‘কান নিয়েছে চিলে’।

https://youtu.be/ITvyqYzsduw

জলছবির সাংস্কৃতিক সংঘের পরিবেশনায়- বেলুন বিক্রেতা, প্রেমিক ও রেনু হত্যা নামের তিনটি মূকাভিনয় প্রদর্শনী হয়। মূকাভিনয় করেন রাসেল ইসলাম, আশিষ বিশ্বাস, ডানা চৌধুরী, তাকরিম আহমেদ, মেনন খান, শায়ন ও বিভা। মূকাভিনয় পরিচালনা করেন রিফাত ইসলাম। ডেঙ্গু নিয়ে গান পরিবেশন করেন রুবেল আহমেদ রিদয়। মূকাভিনয় প্রদর্শনী ছাড়াও ডেঙ্গু ও গুজব নিয়ে আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়।


জলছবির সাধারণ সম্পাদক মশিউর রহমান কায়েসের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান ফরিদ, জলছবি সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা কোহিনূর আফজল, ওয়াননিউজ টুয়েন্টিফোরবিডি ডটকম এর প্রকাশক মো. আব্দুল্লাহ আল মামুন পলাশ, মানবাধিকার নাট্য সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হারুণ আল রশিদ, নাট্য অভিনেতা আব্দুল ওয়াহাব ও কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি জিয়াউর রহমান।
সম্প্রতি ডেঙ্গ ও গুজবের কারণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। আর যাতে এমন কোন ঘটনা না ঘটে যে লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির গণসচেতনতায় ছিল ওয়ান নিউজ টুয়েন্টফোরবিডি ডটকম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com