সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

আজ থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৬৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আজ শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি হজ ফ্লাইট। হজযাত্রীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি আজ রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

প্রথম দিন সৌদি এয়ার লাইন্সের ৭টি এবং বাংলাদেশ বিমানের ৫টি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা। পর্যায়ক্রমে বিভিন্ন ফ্লাইটে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ফিরবেন তারা।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট।

ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এবছর হজ করতে গিয়ে গতকাল ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন হজযাত্রী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় একজন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন ৬৩ জন এবং নারী ছিলেন ৯ জন।

এ বছর সারা বিশ্ব থেকে সৌদি আরবে সমাবেত  হওয়া ২৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান গত ১০ আগস্ট পবিত্র হজ পালন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com