সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

মাটির নিচ থেকে বিয়ার উদ্ধার, র‌্যাবের হাতে আটক ০১

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৬৯২ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে ১৩১ ক্যান বিয়ারসহ রাহিম রহমান ওরফে শান্ত (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার দিবাগত মধ্যরাতে ভৈরব পৌর শহরের উত্তরপাড়া মনমরা ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাহিম রহমান শান্ত মনমরা ব্রীজ এলাকার ভাড়াটিয়া মোঃ সাত্তার মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানাধীন গৌরিপুরে বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে আজ শনিবার দিবাগত রাত সোয়া বারটার দিকে ভৈরব পৌর শহরের উত্তরপাড়া মনমরা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে রাহিম রহমান ওরফে শান্ত নামে এক যুবককে আটক করা হয়। এসময় আটককৃত রাহিমের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে মাদকদ্রব্য ৫১ক্যান বিয়ার উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাহিমের দেওয়া তথ্যমতে উত্তরপাড়া রেললাইনের পাশে অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা আরো ৮০ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সর্বমোট ১৩১ ক্যান বিয়ারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৬ হাজার ৫শ টাকা। এবিষয়ে উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com