কিশোরগঞ্জ জেলা পর্যায়ের শুদ্ধাচার পুরস্কার বিতরণী এবং শিক্ষিত তরুণ-তরুণী ও যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্যাপাসিটি বিল্ডিং শীর্ষক প্রকল্পের আওয়তায় সফল উদ্যোক্তা ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়গণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সফল উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।