শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে মোবাইল মেকানিকসহ ১১ ছিনতাইকারি আটক

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৪৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে নগরবাসীর বর্তমান বড় আতংক চুরি ছিনতাই। এ সমস্যা প্রতিরোধে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন। অভিযানে মোবাইলের ই আই মি নাম্বার পরিবর্তনের অভিযোগে ভৈরব বাজারের মোবাইল মেকানিক সজীব আহমেদ সহ ১০ ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ছিনতাইকারিরা হলো আরমান, আলী হোসেন, ইব্রাহিম, সবুজ, শুভ, মো. আলম, আলমগীর , সবুর মিয়া, মো. মামুন ও জোনায়েদ।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে শনিবার দিনব্যাপী শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছিনতাইকারিদের গ্রেফতার করতে দুটি টিমে বিভক্ত হয়ে পৃথক অভিযান চালায় পুলিশ। অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ১৩টি দেশিয় ধারালো অস্ত্রসহ মোট এগার জনকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সম্প্রতি ভৈরবের বিভিন্ন স্থানে চুরি ছিনতাই ব্যাপক হারে বৃদ্ধি পায়। ছিনতাইকারিদের উপদ্রবে আতংকিত হয়ে পড়েছে স্থানীয় জনগণ। গত এক মাসে ছিনতাইকারিরা কয়েকশ সাধারণ মানুষকে ছুড়িকাঘাত করে মারাত্মক জখমসহ সাথে থাকা টাকা ও মোবাইলসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও ছিনতাইকারিদের আচমকা অপতৎপরতায় ভৈরব শহরের বিভিন্ন রাস্তা দিয়ে মানুষ দিনের বেলায়ও চলাচল করতেও সংকিত থাকে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে। ফলে সামাজিক অবক্ষয়ের পরিবর্তন ঘটাতে মাঠে নেমেছ পুলিশ প্রশাসন।

এদিকে দেরিতে হলেও পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে ভৈরবের সর্বস্থরের মানুষ আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com