শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে গোয়ালঘরে থাকা সেই বৃদ্ধা মায়ের পাশে ইউএনও

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে সন্তানের অবজ্ঞা, অবেহেলায় সমলা বিবি নামে ৮১ বছরের এক বৃদ্ধা মায়ের ঠাঁই হয়েছিলো গরু রাখার গোয়ালঘরে। খেয়ে না খেয়ে দিনাতিপাত করতেন তিনি। উপজেলার শাহেদল ইউনিয়নের শাহেদল দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল নবীর দ্বিতীয় স্ত্রী সমলা বিবির দুঃখ দুরাস্থার খবর শুনে  সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিজের দায়িত্ববোধ থেকে তার বাড়িতে দেখতে গেলেন ইউএনও শেখ মহি উদ্দিন। সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ খলিলুর রহমান, শাহেদল ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুল হক, মডেল প্রেসক্লাবে সভাপতি এস এম তারেক নেওয়াজসহ স্থানীয় গ্রামবাসী।

হোসেনপুরের ইউএনও শেখ মহি উদ্দিন সমলা বিবির মাথায় হাত বুলিয়ে বলেন, ‘আমি আপনার কাছে একজন ইউএনও হিসেবে আসিনি। আমি একজন সন্তান হিসেবে এসেছি। আপনার যে কোনো সমস্যায় আপনি আমাকে পাশে পাবেন’। এ সময় তিনি তাৎক্ষনিক ভাবে ওই বৃদ্ধা মাকে আর্থীক সহায়তা ও বয়স্ক ভাতা কার্ড হাতে তুলে দেন। ওই বৃদ্ধা মায়ের চলাফেরার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা গ্রহন করেন। তিনি আরো জানান, ইতঃমধ্যে কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলম নিজ অর্থায়নে ওই বৃদ্ধা মায়ের বসবাসের জন্য একটি ঘর নির্মানের আশ্বাস দিয়েছেন।

সন্তানদের উদ্যোশে ইউএনও শেখ মহি উদ্দিন বলেন, এরকম একজন বয়স্ক বৃদ্ধা মাকে দীর্ঘদিন গোয়ালঘরে রাখা চরম অন্যায়। তিনি খেয়ে না খেয়ে দিনাতিপাত করতেন। সরকার বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ আইন করেছে। আইনে ভরণপোষণ করা বাধ্যতামূলক। ভরণপোষণ না করলে জেল-জরিমানা হবে। এ সময় সন্তানেরা তাদের ভুল স্বীকার করে ইউএনওর সামনে বৃদ্ধা মায়ে পায়ে ধরে ক্ষমা চান এবং মায়ের ভরণপোষণ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, ৮১ বছরের বৃদ্ধা মায়ের ৪ ছেলে সবাই ভালো পরিবেশে বসবাস করছেন। আয় রোজগারও ভালো কিন্তু ছেলেদের পক্ষথেকে মায়ের জন্য খাবারটুকুও দেওয়া হতো না। যখন যেমন চেয়ে পাওয়া যায় তাই খেয়ে কোনোমতে বেঁচে আছেন সমলা বিবি। এমন অবস্থা দেখে মেয়ের জামাই মোঃ মানিক মিয়া এগিয়ে এসে থানা পুলিশের সহযোগিতা নেন। অভিযোগের প্রেক্ষিতে ইতিপূর্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com