শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ট্রাকভর্তি ৪৮ কেজি গাঁজাসহ আটক ৩, জানুন তাদের পরিচয়

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কিশোরগঞ্জ শহরের বড়পুল মুকসেদপুর এলাকায় চেক পোস্ট স্থাপন করে ট্রাকভর্তি ৪৮ কেজি গাঁজার চালানসহ ৩জনকে আটক করেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জে ট্রাকে করে গাঁজার চালান পাচারের সময় ৪৮ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনকারী ট্রাকসহ তাদের আটক আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃত ৩জন কুদ্দুস মিয়া (৩২), মো. আব্দুল আহাদ ওরফে টিপু (২৩) এবং ওমর ফারুক (২৮)। তাদের মধ্যে কুদ্দুস মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা গ্রামের মৃত রজব আলীর ছেলে, মো. আব্দুল আহাদ ওরফে টিপু, একই উপজেলার রসুলপুর গ্রামের মৃত এতিম আলীর ছেলে এবং ওমর ফারুক একই উপজেলার উত্তর সুরমা (মিরা পুসকুনি) গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

জরুরী গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে র‌্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব টহল জোরদার করা হয়। চেক পোস্ট পরিচালনা করার সময় একটি ট্রাককে এর গতিবিধি সন্দেহজনক হলে ট্রাকটি তল্লাসি করে ৪৮ কেজি গাঁজাসহ কুদ্দুস মিয়া, মো. আব্দুল আহাদ ওরফে টিপু এবং ওমর ফারুক নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com