রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ধারণকৃত ইত্যাদির রেকর্ডিং প্রচার হবে আগামীকাল

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৮১৭ বার পড়া হয়েছে
ছবি : সংগ্রহিত

কিশোরগঞ্জের মিঠামইনে ধারণ করা ‘ইত্যাদি’ আগামীকাল ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার করা হবে। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। হাওরের জেলা কিশোরগঞ্জ, তাই শহরের অভিজাত এলাকা বাদ দিয়ে কিশোরগঞ্জের হাওরের নৈসর্গিকি সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ব্যতিক্রম এ স্থানটিকে নির্বাচন করা হয়েছিল। ইত্যাদির একটি সূত্র জানায় এবারে কিশোরগঞ্জের মিঠামইনের হাওর অঞ্চলে ধারণকৃত অনুষ্ঠানটি বিষয় বৈচিত্র্য, স্থান নির্বাচন সবদিক থেকেই ব্যতিক্রমী ও উপভোগ্য হয়েছে।

বরাবরে মতো এবারও অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত এর রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’  আর এর স্পন্সর হিসেবে রয়েছে যথারীতি কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এরই মধ্যে তিন দশক পেরিয়ে চার দশকে পা রেখেছে। ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের নান্দনিক দৃশ্যাবলীতে সাজানো কিশোরগঞ্জের হাওরের মাঝখানে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। গত ২০ সেপ্টেম্বর পর্বটি ধারণ করা হয়।

ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র বলেন, ‘ইত্যাদি’ চার দশকে পদার্পণ করেছে। সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসার কারণেই অনুষ্ঠানটি এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। আমরাও সব সময় বলি ‘ইত্যাদি’ সব বয়সের, সব শ্রেণি পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান। এতে আমরা সবার কথা বলতে চেষ্টা করি।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com