শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ আর্জেন্টিনার মুখোমুখি সেই জার্মানি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৬৯৭ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার ফুটবলের জন্য জার্মানি এক দুঃস্বপ্নের নাম। বড় বড় আসরে জার্মানির মুখোমুখি হয়ে অনেক বারই স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে পরাজয়ের কথা আর্জেন্টিনা দলের ও সমর্থকদের ভুলে যাওয়ার কথা নয়। আজ আবারও সেই জার্মানির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। জার্মানির অন্যতম সেরা ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুলা পার্কে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

প্রীতি ম্যাচ হলেও ম্যাচটি যে হাই ভোল্টেজ তা বলার অপেক্ষা রাখে না। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

নিষেধাজ্ঞার কারণে মেসি না থাকার পাশাপাশি বিশ্রামে আছেন অপর দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরো।

অপরদিকে পূর্ণশক্তির দল নিয়ে নামাতে পারছে না জার্মানিও। ইনজুরি সমস্যায় আগে থেকেই দলের বাইরে রয়েছেন মিডফিল্ডার টনি ক্রুস, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা, ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও মাথিয়াস গিন্টার ও ফরোয়ার্ড টিমো ভের্নার।

এ ছাড়া ঠাণ্ডার সমস্যায় খেলতে পারছেন না ডিফেন্ডার জোনাথন টাহ আর মাংমপেশীর ইনজুরির কারণে খেলতে পারছেন না গিনদোয়ানও। ইনজুরি জর্জরিত জার্মানিকে তাই দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com